Apan Desh | আপন দেশ

পদ্মা

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (০৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশনা

০৬:২৯ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানান তিনি। রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনা সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন ও কারিগরি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী সম্পূর্ণ সুবিধা পাবেন। এটা আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং কঠিন চ্যালেঞ্জ। পদ্মা ব্যারেজ নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসী উদ্যোগ নিয়েছেন। এটি একটি মেগা প্রকল্প। নির্বাচনের আড়াই মাসের মাথায় একনেকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা ও দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

০৪:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

পদ্মার ভাঙনে বিলীন ৮ কোটি টাকার সেতু

পদ্মার ভাঙনে বিলীন ৮ কোটি টাকার সেতু

ফরিদপুর সদরে পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্মিত ৪০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮ কোটি টাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার প্রায় দুই সহস্রাধিক মানুষ। ​শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ​স্থানীয় সূত্রে জানা যায়, নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিরপুর এলাকায় সেতুটি অবস্থিত। পদ্মা নদীর মূল ধারা ও একটি শাখা নদীর মধ্যবর্তী চর এলাকায় নির্মিত এ সেতুটি দিয়ে নর্থ চ্যানেল ইউনিয়নের আজমত আলী মণ্ডলের ডাঙ্গী, মোনতাজ মাদবরের ডাঙ্গী ও আদর্শ গ্রামের অধিবাসীরা যাতায়াত করতেন। এছাড়া পার্শ্ববর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়নের সেলিমপুর, জয়পুর, নতুন হাট, গঙ্গাবর্দী, হরিহরদিয়া, পাটগ্রাম ও নটাখোলা গ্রামের অন্তত দুই হাজার মানুষ দৈনিক এ পথে চলাচল করতেন।

০৭:১০ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

মাটি সারানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। কিন্তু পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোন সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।’

০২:০৯ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে এতে। নোটিশে নিহত প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং কর্মক্ষমদের পুনর্বাসনের ওপর জোর দেয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকালে জনস্বার্থে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

০৫:২৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৬

পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাস থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন, পাশাপাশি রয়েছে এক শিশুর মরদেহও। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে তলিয়ে যাওয়া বাস উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার তৎপরতা জোরদার করতে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিশেষ সহকারী দলও যুক্ত হয়।

১২:৫১ এএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

পাবনার মাঝ পদ্মায় যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ একজন নিখোঁজ

পাবনার মাঝ পদ্মায় যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ একজন নিখোঁজ

পাবনার ঈশ্বরদীতে পদ্মায় নদীতে নৌকার টোল আদায় নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহত একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত। বুধবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মনিরুজ্জামান। আহতরা হলেন, পাকশীর বাঘইল স্কুলপাড়ার জহুরুল ইসলাম টুটুল (৫৫)। তিনি গুলিতে আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। আজ বেলা ২টা পর্যন্ত পরিবারের সদস্যসহ স্থানীয়রা চেষ্টা করেও তার হদিস মেলেনি। আহত অন্যরা হলেন- বাঘইল কসাইপাড়া গ্রামের আমিনুল ইসলাম রানা (৪০), বাঘইল শহীদপাড়ার শিবলু সিদ্দিকী (৪২) ও বাঘইল সরদারপাড়ার মাহফুজুর রহমান মঞ্জু (৪২)।

১০:০৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার

বাংলাদেশের ইলিশে মাত কলকাতার বাজার

বাংলাদেশের ইলিশে মাত কলকাতার বাজার

বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশে জমজমাট হয়ে উঠেছে কলকাতার বিভিন্ন বাজার। পাইকারি বাজার থেকে খুচরা বাজার- সব জায়গায়ই ক্রেতাদের মধ্যে ইলিশ কেনার উন্মাদনা লক্ষ করা গেছে। গড়িয়াহাট, লেক মার্কেট, মানিকতলা সহ কলকাতার প্রায় সব বড় বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের স্বাদ সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষভাবে প্রশংসা করে থাকেন। এ ইলিশের ওজন বেশি হওয়ায় এবং স্বাদে অপূর্ব হওয়ার কারণে ক্রেতারা বেশি আগ্রহী। গড়িয়াহাট বাজারের একজন ক্রেতা সুজিত পাত্র বলেন, যারা ইলিশ কেনেন, তারা দামের চিন্তা করেন না। পদ্মার ইলিশের স্বাদই আলাদা, যা গঙ্গার ইলিশের সঙ্গে তুলনাহীন।

১০:৩৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement