Apan Desh | আপন দেশ

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৯, ১৮ জুন ২০২৬

আপডেট: ১৪:৩১, ১৮ জুন ২০২৬

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

ছবি : আপন দেশ

মাটি সারানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

তিনি বলেছেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। কিন্তু পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোন সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।’

 আরও পড়ুন<> শেখ রেহানার আফজাল এখন শেখ রবির রেলের ডিজি

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেট্রোরেলের বিভিন্ন বিষয় তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ‘মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। সে সম্পর্কে সবার সচেতন থাকাই বড় বিষয়।’

আরও পড়ুন : পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণকর কাজ করার জন্য সরকার তৎপর। সরকারের পরিকল্পনা আর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement