Apan Desh | আপন দেশ

বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ২৬ মার্চ ২০২৬

বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ছবি: আপন দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়া যাত্রীবাহী বাস দুর্ঘটনার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়, বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালি থেকে আসা ‘সৌভাগ্য পরিবহন’-এর বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের একজন করে প্রতিনিধি।

আরও পড়ুন <<>> সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

আদেশে বলা হয়েছে, কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্ত করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করা যাবে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

উদ্ধারকার্য চলাকালে ফায়ার সার্ভিস জানায়, এ পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাস থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে পুরুষ আটজন, নারী ১১ জন এবং শিশু পাঁচজন। উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়