Apan Desh | আপন দেশ

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ 

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:২৪, ১৩ জুলাই ২০২৬

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ 

ছবি: আপন দেশ

ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গেল ২৪ ঘণ্টায় পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে দশমিক ৩১ সেন্টিমিটার। বর্তমানে রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পাউবো পানি পরিমাপ করে।

রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, গেল জুন মাসের শেষের দিক থেকে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে থাকে। এর গত সপ্তাহে পদ্মার পানি ছিল ১০ দশমিক ৫৩ সেন্টিমিটার। তবে সপ্তাহের ব্যবধানে পদ্মার পানি বেড়েছে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটারে।

৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৩৪ সেন্টিমিটার। এ দিনগুলোতে শূন্য দশমিক ৩ সেন্টিমিটার কমে পদ্মার পানি প্রবাহিত হয়। ১০ জুলাই থেকে ফের বাড়তে থাকে পদ্মার পানি। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৪১ সেন্টিমিটারে। এছাড়া শনিবার (১১ জুলাই) রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটার পদ্মার পানি প্রবাহিত হয়েছে।  

আরও পড়ুন<<>>চট্টগ্রামে সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন

সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানি উঠতে শুরু করেছে। নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, গেল কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কুচুরিপানা। কুচুরিপানা আসা মানে পদ্মার পানি বাড়া। আষাঢ় মাস শেষভাগে। পদ্মার পানি কমা-বাড়ার মধ্যে থাকে। শ্রাবণের শেষভাবে এসে প্রচুর পানি বাড়ে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি বাড়ছে। যদিও সামান্য, তবুও বাড়ছে। রোববার সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মার পানি পরিমাপ করে দেখা গেছে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মার বিপৎসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। এর ৭ দশমিক ৬ সিন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়