Apan Desh | আপন দেশ

পদ্মায় জিওব্যাগ বোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৪৯, ১২ মার্চ ২০২৫

পদ্মায় জিওব্যাগ বোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২

শরীয়তপুরের নড়িয়ায উপজেলায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে বাল্কহেডের ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙ্গর করা ছিল। বাল্কহেডের সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বাল্কহেডটির রশি ছিড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়।

আরওপড়ুন<<>>বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা, অভিযুক্ত গ্রেফতার

এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন কর্মচারী নিখোঁজ হয়। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে পানির গভীরতা বেশি থাকায় বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি ডুবে গিয়ে ২ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch