Apan Desh | আপন দেশ

পদ্মার চরে বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ২৬ জুন ২০২৬

পদ্মার চরে বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত

ছবি: আপন দেশ

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে মঞ্জু শেখ (৪০) নামের এক বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১ টার দিকে চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার চর তারাপুর এলাকার আড়িয়া গোয়াইলবাড়ি এলাকার দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা। নিহত মঞ্জু বিএনপির কর্মী বলে দাবি তাদের। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরতারাপুরের চর এলাকা জোতকাকুড়িয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষ মূলত আধিপত্য বিস্তার নিয়ে। এ নিয়ে শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আরও পড়ুন <<>> কালীগঞ্জে শিক্ষার্থী-নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন উপকরণ বিতরণ

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ বলেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু লোকজন বালু তুলতে গেলে আমার ভাতিজারা বাঁধা দেয়। এসময় প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজাদের লক্ষ্য করে গুলি করে। এতে মঞ্জু মারা গেছে। নিহত মঞ্জু বিএনপির কর্মী ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়