Apan Desh | আপন দেশ

ফেরি থেকে নদীতে বাস

দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ অন্তত ৩৫

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৩, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ০০:৪৮, ২৬ মার্চ ২০২৬

দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ অন্তত ৩৫

রাজবাড়ীর গোয়ালন্দে ভয়াবহ দুর্ঘটনায় পদ্মা নদীতে তলিয়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায় বাসটি। এতে অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ অন্তত ৩৫ জন। 

বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী সৌহার্দ পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নদীতে পড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়েন।

নিহতদের একজন রাজবাড়ীর ভবানীপুর এলাকার রেহেনা বেগম (৬০)। অপরজন মর্জিনা বেগম (৫৫)। তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া নুসরাত (২৯) নামের এক নারী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পেশায় চিকিৎসক।

আরও পড়ুন <<>> ফেরি থেকে নদীতে বাস, নিখোঁজ ৪৫

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যজনের চিকিৎসা চলছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটিতে প্রায় ৫০-৫২ জন যাত্রী ছিলেন। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর ১০-১২ জন যাত্রী নেমে যান। বাকি যাত্রীদের নিয়ে বাসটি ঢালু সড়ক দিয়ে ফেরিতে উঠছিল।

এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি পদ্মা নদীর গভীরে পড়ে তলিয়ে যায়। বাসের অধিকাংশ যাত্রীই পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch