Apan Desh | আপন দেশ

সংসদ অধিবেশন

র‌্যাবের নাম বদলের বিল পাস

র‌্যাবের নাম বদলের বিল পাস

বিলুপ্ত হচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর পবিরর্তে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন স্পিকারের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। র‌্যাব বিলুপ্ত করে এসআরবি আইনের বিলটি উত্থাপনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠানো হয়। কামিটিকে যাচাই-বাছাই শেষে আগামী দুই কর্মদিবসের মধ্যে সংসদে ফেরত পাঠাতে বলা হয়।

০৯:৩৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

তিন বছরে ৪০০ গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০ গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৩ বছরে প্রায় ৪০০ গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি মো. রুহুল আমিনের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রুহুল আমিন প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে বর্তমানে কতগুলো তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। সেগুলোর নামের তালিকা কী, বন্ধ হওয়ার কারণ কী এবং তৈরি পোশাক খাতের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, হয়ে থাকলে, তা কী?

০৪:২৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল

সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই এক ঘণ্টার মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এমপিদের  ওপর হামলা নিয়ে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের এমপিরা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম বৈঠকের কার্যক্রম শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ -এমন প্রশ্ন করাকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়। বিরোধী দলীয় এমপি হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ, এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।

০৭:০০ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

মক্কা চুক্তির বিষয়ে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এতে বাংলাদেশের যোগদান নির্ভর করছে সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানা স্পিকাররে মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, অলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে সে সম্পর্কে প্রশ্ন রাখেন তিনি।

০৪:১৮ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ আয়োজনে এক মধ্যাহ্নভোজে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আপ্যায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

০৬:০২ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি, ব্যয় ২৫৪ কো‌টি  টাকা

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি, ব্যয় ২৫৪ কো‌টি টাকা

রাষ্ট্রয়াত্ব চ্যানেল বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টি ব্যয় ক‌রে‌ছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নওগাঁ–৩ আসনের এমপি ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। এসময় বিটিভির ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন তিনি।

০৫:৪৪ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ 

হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধীদলীয় জোট এনসিপির এমপি হান্নান মাসউদের দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি যুক্তিতে তৈরি হয় হট্টগোল। এক পর্যায়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট এমপিকে উদ্দেশ্য করে বলেন, এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। রোববার (২১ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

০৮:৩২ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement