ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী আহমেদ
ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এ আহবান জানান তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। এজন্য সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
০৪:১৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার