রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আরও পড়ুন<<>>ওসির অ্যাকাউন্টে ৩২ লাখের লেনদেন, নেপথ্যে যে কারণ
বার্তায় বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৪টার পর পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























