Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:০৯, ৯ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সোমবার (০৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বেপজা চেয়ারম্যান বর্তমান সরকারের অর্থনৈতিক রূপকল্প বাস্তবায়নে দেশের আটটি ইপিজেড-এর সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং নতুন বিনিয়োগ আকর্ষণের কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

এসময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেপজাকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।
বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান যেকোনো ধরনের জটিলতা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

আরও পড়ুন<<>>৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

অন্যদিকে, মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারীদের দেয়া বিভিন্ন প্রণোদনা ও ইপিজেডগুলোতে শিল্পায়নের প্রসারে বেপজার নেয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশের রফতানি আয় বৃদ্ধি, শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজা দীর্ঘদিন ধরে দেশের অন্যতম সফল একটি সংস্থা হিসেবে কাজ করে আসছে।

নতুন সরকারের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বেপজার কার্যক্রমকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়