Apan Desh | আপন দেশ

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ফাইল ছবি

জরুরি সংস্কারের জন্যে দেশের বেশ কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এ তথ্য জানিয়ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন<<>>ঢাকার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে না— সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এছাড়াও, এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়