Apan Desh | আপন দেশ

নরসিংদী জেলা

‘তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

‘তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

তারেক রহমানের নেতৃত্বে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্ণায়ক বিজয়ের পর বিএনপি দ্রুত সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (২৬ মার্চ) নরসিংদীর পলাশে ৫৬তম স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত একাধিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

০৭:৪৭ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

নরসিংদী সদরের চরাঞ্চলে ফের বিএনপির দুই পক্ষের সংঘর্ষের হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে যুবদলের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।  সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগরে এ ঘটনা ঘটে। চলতি মাসে ওই এলাকায় এ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ সকালে নিহত ব্যক্তির নাম সাদেক হোসেন (৪২)। তিনি একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৮ ও ১৯ সেপ্টেম্বর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া (৬০) ও ফেরদৌসী বেগম (৩৫) নামের দুজন নিহত হন।

০২:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement