Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

ফাইল ছবি

বিদ্যুৎ লাইন স্থানান্তর ও রক্ষাণাবেক্ষণ কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে নরসিংদীর শিবপুর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

আরও পড়ুন<<>>ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প

এতে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে।

এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

সাময়িক এ সমস্যার জন্য গ্রহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়