Apan Desh | আপন দেশ

মন্ত্রী

সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী

সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী

গণমাধ্যম বা সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই বলেও বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। দেশের গণতন্ত্রের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে সংবাদমাধ্যমের বড় ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন,আজকে আমরা যেখানে আছি, সংবাদমাধ্যম আছে বলেই সেখানে আছি। বাংলাদেশে গণতন্ত্রের যে পর্যায়ে আমরা আছি, তার পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের যত অর্জন, তার বড় একটি অংশের কৃতিত্ব সংবাদমাধ্যমের।

০৮:২৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকার প্রধানের দ্বিপক্ষীয় সফর হতে পারে।

০৪:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার সহকারি প্রেস সচিব শাহরিয়ার পামির। তিনি বলেন, বৈঠকে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু-পানি-মাটি-শব্দদূষণ নিয়ন্ত্রণ-বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতিসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

০১:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement