ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের পাঁচ সিটি কর্পোরেশনে নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসকরা। শনিবার (১৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে সরকার দেশের পাঁচ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়। শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এসব নিয়োগ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন <<>> শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫৩ এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী তারা ভাতাও প্রাপ্য হবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































