Apan Desh | আপন দেশ

ফ্যামিলি কার্ড উদ্বোধন করে প্রধানমন্ত্রী

‘সব প্রতিশ্রুতি পূরণ করব’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৩, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৫৬, ১০ মার্চ ২০২৬

‘সব প্রতিশ্রুতি পূরণ করব’

ছবি : আপন দেশ

সব প্রতিশ্রুতি পূরণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি, আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ে আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি।’

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পর্যায়ক্রমে সব পরিবারপ্রধান নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। হয়তো বৈশ্বিক কারণে কিছুটা সময় লাগতে পারে।’

আরও পড়ুন : একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান, ভরিতে কত বাড়ল?

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নারীদের যদি ক্ষমতায়ন না করতে পারি, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। খালেদা জিয়াও নারীদের মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়