Apan Desh | আপন দেশ

‘নাসীরুদ্দীন পাটওয়ারী যা করতেছে সেটা স্রেফ নোংরামি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২২, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৫, ২৫ জানুয়ারি ২০২৬

‘নাসীরুদ্দীন পাটওয়ারী যা করতেছে সেটা স্রেফ নোংরামি’

ঢাকা ৮ আসনে জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এখন যা করতেছে, সেটা স্রেফ নোংরামি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক এ অভিযোগ করেন এ জুলাইযোদ্ধা।

তিনি লেখেন, জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী এখন যা করতেছে, যা বলতেছে, সেটা স্রেফ নোংরামি। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর জন্য তিনি উঠে পড়ে লাগছেন। নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন। ৫ আগস্টের পরে এরকম রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক, সেটা আমরা কখনো চাই নাই, এদেশের মানুষও চায় না।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের এ নেতা আন্দোলনে নাসীরুদ্দীনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নাসীর ভাই আন্দোলনে এ করছেন, সে করছেন বলে হম্বিতম্বি করতেছেন। কিন্তু আমি-আমরা তেমনটা দেখি নাই।

এ প্রশ্নটা তিনি করেছেন আসিফ-নাহিদ-মাহফুজদেরও। তার ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটর ‘বিয়াম’ এ আসিফ-নাহিদ-মাহফুজ ভাইদের সঙ্গে আমাদের প্রথম মিটিং হইছিল। মিটিং এ আমরা যারা ১৯ জুলাই থেকে আন্দোলন টেনে নিয়ে গিয়েছিলাম, সে জুনিয়র লেয়ারের সদস্যরা একটা কনসার্ন জানাইছিলাম- নাসীরুদ্দীন পাটওয়ারী ভাই কোত্থেকে এসে লিয়াঁজো কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নিলেন? তাছাড়া তাকে তো বিশ্বাস করার উপায় নাই। তিনি শিবির, ছাত্র ফেডারেশন, এবি পার্টি ভেঙে আসা লোক, তিনি আবারও যে আমাদের এ নতুন উদ্যোগকে ভেঙে দিবেন না, সেটার গ্যারান্টি কি?’

আরও পড়ুন<<>>‘প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে কোনো লাভ নেই’

এ প্রশ্নের জবাব তাকে দিয়েছিলেন নাহিদ ইসলাম। আব্দুল কাদেরের কথা, নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনে অবদানের প্রশ্নের নাহিদ ভাই জবাবে বললেন, নাসীর ভাই নাকি তাকে আন্দোলনের সময় একদিন আশ্রয় দিয়েছেন আর ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন তাকে হেল্প করেছেন।

আব্দুল কাদের আরও যোগ করেন, আমাদের পালটা প্রশ্ন ছিল, এতোটুকু অবদান এবং তার অতীত ইতিহাস বিবেচনায় কি তাকে  লিয়াজো কমিটির মতো এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া উচিত হবে কি না। জবাবে নাহিদ ভাইরা বললেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সিনিয়র মানুষ, তার এক্সপেরিয়েন্সকে আমাদের কাজে লাগাতে হবে। সেজন্য তাকে আমাদের প্রয়োজন। 

নাসীর তার অঙ্গীকার রাখেননি, দাবি করেন আব্দুল কাদের; এরপর তিনি আফসোসও প্রকাশ করেন। তিনি বলেন, তারপর তো অনেক শপথ-টপত হইলো সেখানে। নাসীর ভাই অঙ্গিকার করলেন, তিনি অতীতের মতো এ পার্টি ভাঙবেন না। কিন্তু এখন এসে আমরা সে অঙ্গীকারের ছিটেফোঁটাও দেখতে পেলাম না! আফসোস!

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু