Apan Desh | আপন দেশ

রায়

শিশু রিফাত হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড

শিশু রিফাত হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে মুক্তিপণের দাবিতে আট বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধের সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় অপর পাঁচ আসামিকে শিশু আইন অনুযায়ী ১০ বছর করে কারাদণ্ড (আটকাদেশ) দেয়া হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং শিশু আদালত-১ এর বিচারক মো. আনোয়ারুল হক  চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ১. মো. আবুল কালাম আজাদ, ২. মো. সেলিম ইসলাম (পলাতক), ৩. মো. মেহেদী হাসান, ৪. মো. রাজু মিয়া ওরফে পাঁচফুল, ৫. মো. সাগর (পলাতক)।

০৯:৪০ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

ধর্ষণের পর আসমাকে হত্যা, পেছাল মামলার রায়

ধর্ষণের পর আসমাকে হত্যা, পেছাল মামলার রায়

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এখন আসামির সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে নিহত শিশুর পরিবার। রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ নতুন তারিখ ধার্য করেন। রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে বিচারক এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করে আগামী ২৪ জুন ঠিক করেন।

০৩:৫৪ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

মামলার রায় নিয়ে যা বললেন আবু সাঈদের বাবা-মা

মামলার রায় নিয়ে যা বললেন আবু সাঈদের বাবা-মা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায়।

০৬:১২ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

‘সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি’

‘সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি’

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশ অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ডাকবাংলোয় জাতীয় নাগরিক পার্টির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেই গণভোটে অংশ নিয়েছিল এবং দলীয় প্রধানও এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু এখন সরকারি দল হয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে সে গণভোটের আদেশ অস্বীকার করছে।

০৮:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement