ছবি : আপন দেশ
দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেস ক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
আরও পড়ুন : বিএনপির কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে বাধা নেই
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































