Apan Desh | আপন দেশ

হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিবি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। তার সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।

আহত মিরাজ জানায়, গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গেলে, সেখানে তার ওপর হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।
 
হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি মাত্র শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়