Apan Desh | আপন দেশ

ইলিশ

ব্রহ্মপুত্রে অভিযানে ইলিশ জব্দ

ব্রহ্মপুত্রে অভিযানে ইলিশ জব্দ

ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতর। অভিযানে দুই হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি ইলিশ জব্দ করা হয়। ​রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। কুড়িগ্রাম সদরের ঘোগাদহ, যাত্রাপুর এবং উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। ​জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ।

০৯:৩৪ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

মা ইলিশ রক্ষায় শুধু আইন প্রয়োগ, পুলিশ, কোস্টগার্ড মোতায়েন কিংবা সরকারি সহায়তা প্রদানই যথেষ্ট নয়, এ জন্য জেলেদের মানসিক অঙ্গীকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদি গ্রামের বড় খান বাড়ীর মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৬ উপলক্ষে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। আর প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে আগামী বছর ইলিশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। মৎস্যজীবীদের উদ্দ্যশ্যে মন্ত্রী বলেন, `আপনারা সরাসরি ইলিশ ধরেন। তাই ইলিশের জীবনচক্র, প্রজনন ও সংরক্ষণের বিষয়ে অনেক ভালো জানেন। মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে আগামী বছরও ইলিশ পাওয়া যাবে। তাই মা ইলিশ রক্ষার দায়িত্ব আপনাদেরই সবচেয়ে বেশি।

০৬:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশের ইলিশে মাত কলকাতার বাজার

বাংলাদেশের ইলিশে মাত কলকাতার বাজার

বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশে জমজমাট হয়ে উঠেছে কলকাতার বিভিন্ন বাজার। পাইকারি বাজার থেকে খুচরা বাজার- সব জায়গায়ই ক্রেতাদের মধ্যে ইলিশ কেনার উন্মাদনা লক্ষ করা গেছে। গড়িয়াহাট, লেক মার্কেট, মানিকতলা সহ কলকাতার প্রায় সব বড় বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের স্বাদ সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষভাবে প্রশংসা করে থাকেন। এ ইলিশের ওজন বেশি হওয়ায় এবং স্বাদে অপূর্ব হওয়ার কারণে ক্রেতারা বেশি আগ্রহী। গড়িয়াহাট বাজারের একজন ক্রেতা সুজিত পাত্র বলেন, যারা ইলিশ কেনেন, তারা দামের চিন্তা করেন না। পদ্মার ইলিশের স্বাদই আলাদা, যা গঙ্গার ইলিশের সঙ্গে তুলনাহীন।

১০:৩৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement