Apan Desh | আপন দেশ

মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি হলো কত টাকায়?

ভোলা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০০, ২৪ আগস্ট ২০২৬

মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি হলো কত টাকায়?

ছবি : আপন দেশ

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। দুই কেজি ওজনের ইলিশটি ডাকে (নিলামে) সাড়ে ৮ হাজারে বিক্রি করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ ঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়।

মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন ওই এলাকার মাছ ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী, এটি ধরা পড়ে স্থানীয় কিরণ মাঝির জালে।

কিরণ মাঝি জানান, সোমবার ভোরে মনপুরার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটি নিলামে বাচ্চু চৌধুরী মৎস্য আড়তে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী ফিরোজ জানান, তিনিসহ অন্যান্য ব্যাপারি নিলামে অংশ নেন। পরে তিনি সাড়ে আট হাজার টাকায় রাজা ইলিশ মাছটি ক্রয় করেন। তিনি ইলিশটি বিক্রির জন্য ঢাকার কারওয়ান বাজারে পাঠাবেন। মাছটি ঢাকায় নিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে: দীনেশ ত্রিবেদী

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এমনিতে মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এর মধ্যেই বড় সাইজের ইলিশ ধরা পড়ার বিষয়টি সবার জন্য আনন্দের। সামনে বৃষ্টিপাত হলেই আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch