Apan Desh | আপন দেশ

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা বললেন মৎস্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৯, ৬ এপ্রিল ২০২৬

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা বললেন মৎস্যমন্ত্রী

আসন্ন পয়লা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।

সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
 
আমিন উর রশিদ বলেন, ‘সরকার কোনো ইলিশ রফতানি করে না। ভারতে যা পাঠানো হয়; তা সৌজন্যমূলক।’

তিনি বলেন, ‘ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০ টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।’

জাটকা আহরণ ক্রয়-বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।’

আরও পড়ুন : তনু হত্যার বিচার : আশার আলো দেখছে পরিবার

তিনি আরও বলেন, ‘সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়