Apan Desh | আপন দেশ

ইলিশ পরিবহন করায় দু’জনকে ৭ দিনের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৫, ১২ অক্টোবর ২০২৬

ইলিশ পরিবহন করায় দু’জনকে ৭ দিনের কারাদণ্ড

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় সিএনজিতে পরিবহন করার সময় ২জনকে আটক করা হয়েছে। আটক দু’জনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ভোরে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৫ মণ ইলিশসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মাকছুদ (৩৫) ও মো. আরিফ (১৯)। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কমলনগর আরাফাত হোসেন আটককৃত ২ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। 

আরও পড়ুন<<>>ঘাটাইলে ৩ মাদক ব্যবসায়ী আটক

কমলনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য্য সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দকৃত ইলিশ মাছ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটককৃত ২ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সিএনজি চালককে সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা চর কালকিনি এলাকার বাসিন্দা। এছাড়া পৃথক অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি নৌকা আটক করেছে কোস্টগার্ড।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch