Apan Desh | আপন দেশ

৮০০০ মিটার কারেন্ট জালসহ আট জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৫১, ১০ অক্টোবর ২০২৬

৮০০০ মিটার কারেন্ট জালসহ আট জেলে আটক

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের মেঘনায় কোষ্টগার্ড,নৌপুলিশ, মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ৮০০০ মিটার কারেন্ট জালসহ আট জেলেকে আটক করে। তাদের মধ্যে ৪ জনের কাছ থেকে জরিমানা আদায় করে। থানায় মামলা দায়ের করে অপর ৪ জন গ্রেফতার দেখানো হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে রামগতিতে ৪ জন এবং রায়পুরে ৪ জেলেকে আটক করা হয়েছে। রামগতি অভিযানে ৩০০০ মিটার কারেন্ট জাল, রায়পুর অভিযানে ৫০০০ মিটার কারেন্ট জাল এবং ১২০ টি চায়না দুয়ারী জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪ জেলেকে জরিমানা এবং ৪ জেলেকে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন<<>>কাল থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

অভিযানের সময় মৎস্য অধিদফতরের বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা  মো: মাহফুজুল হাসনাইনসহ কোষ্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ০৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা চলবে ২২ দিন।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়