Apan Desh | আপন দেশ

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চাচ্ছে ভারত

ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ চাচ্ছে ভারত। এ জন্য ইলিশ মাছের ওপর রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির মাছ আমদানিকারকরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এ অনুরোধ করেছে।

সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন। তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রফতানি নিষিদ্ধ হয়। এরপর থেকে তারা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

আরও পড়ুন <<>> দ্বিতীয় দফায় ৫৮৬৮ গ্রাহ‌ক পা‌চ্ছেন বিমা দাবির টাকা: আইডিআরএ

চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর মাত্র ১ মাসের বিশেষ সময়সীমার জন্য ইলিশ রফতানির অনুমতি দেয়া হচ্ছে। যা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

আমদানিকারকরা দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয় একটি খাবার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রফতানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ করা হয়।

এ নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়