Apan Desh | আপন দেশ

পাহাড়

চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩

চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩

চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ কারণে বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটছে। গত ৬ দিনে এ দুর্যোগে ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১১ জন, কক্সবাজার জেলায় ২৩ জন (রোহিঙ্গা ১৩ জন), রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৩ জন ও বান্দরবান পার্বত্য জেলায় ৬ জনসহ সর্বমোট ৪৩ জন প্রাণ হারিছেন।

১১:১৮ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯, বৃষ্টি অব্যাহত

পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯, বৃষ্টি অব্যাহত

কক্সবাজারে পাহাড়ধসে এ পর্যন্ত স্থানীয় পাঁচজন ও ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত আছে। প্রবল বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও বাড়ির দেওয়াল ধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, কয়েকদিন ধরে মুষলধারে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। কক্সবাজার শহরের কলাতলীর হাজীপাড়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুপুরের পর থেকে বিশেষ উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। ঝুঁকিতে থাকা লোকজনকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করলেও অনেকে শুনতে চাচ্ছেন না। বুঝিয়ে ওনাদের সরানো হচ্ছে।

০৯:৪৬ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার

পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

ভারত সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর বাঁধ ভেঙে ও উপচে পড়া পানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। একই সঙ্গে তলিয়ে গেছে বোরো ধানসহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যা আগামী ২-৩ দিনে আরও বাড়তে পারে বলে জনিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৩ মে) আবহাওয়া অধিদফতরের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস তথ্যে এটি জানানো হয়েছে।  

০৭:২৩ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

ভারত ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তবে একটি মহল এ উৎসব ব্যাহত করার চেষ্টা করছে।

০২:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

বাংলাদেশের ২ হাজার পাহাড়ি মিজোরামে আশ্রয় পাবে

বাংলাদেশের ২ হাজার পাহাড়ি মিজোরামে আশ্রয় পাবে

ভারতের মিজোরাম রাজ্য সরকার বিভিন্ন দেশ থেকে আশ্রয় নেয়া শরণার্থীদের স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। একই সঙ্গে তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এতে ২ হাজারের বেশি বাংলাদেশিও এ কেন্দ্রে আশ্রয় পাবে। এ তথ্য জানিয়েছে  মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদাতা লালমুয়ানপুয়া পুন্তে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লালমুয়ানপুয়া পুন্তে দক্ষিণ মিজোরামের লংট্লাই জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আলোচনা করা হয়, জেলাটিতে আশ্রয় নেয়া ২ হাজারের বেশি বাংলাদেশি শরণার্থীকে এ শরণার্থীশিবিরে আশ্রয় দেয়া হবে।

০৩:২১ পিএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার

বন্যায় ৭৭ উপজেলা প্লাবিত, মৃত্যু ১৩

বন্যায় ৭৭ উপজেলা প্লাবিত, মৃত্যু ১৩

স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।

০৩:৩৫ পিএম, ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement