ছবি: আপন দেশ
দেশের চলমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠক বসতে যাচ্ছে আজ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে সরকার প্রধানের নিজ দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২২ নভেম্বর) রাতে এনসিপির সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, এ বৈঠকে এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।
এদিকে, রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা আমরা সর্বপ্রথম বলেছিলাম।
আরও পড়ুন <> বিশ্ববাজারে কমল তেলের দাম
২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমরা বলেছিলাম, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন।
কারণ এই পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে।
এ কারণে আমাদের রাজনৈতিক ও সামাজিক যে শক্তিগুলা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।
প্রধানমন্ত্রী এনসিপির সঙ্গে বৈঠকের পর ধীরে ধীরে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































