Apan Desh | আপন দেশ

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ 

পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৬, ১১ নভেম্বর ২০২৪

পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।

পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। অপপ্রচারে পিছপা হওয়ার সুযোগ নেই। এ মন্তব্য করেছেন খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

তিনি বলেন, পাহাড়ে কোনো সেনাশাসন নেই। সারা দেশের মতো খাগড়াছড়িতেও বাংলাদেশ সেনাবাহিনী রুটিন দ্বায়িত্ব পালন করছে। সেনাবাহিনী শুধু এ অঞ্চলের সিভিল প্রশাসনকে নিরাপত্তা সহায়তা করছে। 

সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, একটি মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, খুনখারাবি করছে। সাধারণ মানুষের নিরাপত্তায় এসব অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী কাজ করছে।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জসিমউদদীন মজুমদারসহ জেলা শহরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত