ফাইল ছবি
দেশের চার বিভাগে দু’দিন ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (০৬ জুলাই) সংস্থাটির ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ শঙ্কা করেছে।
আবহাওয়া অধিদফতর বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
এতে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণে পৃথক তিনটি পাহাড়ধসে আটজন নিহত হয়েছে। রোববার (০৫ জুলাই) দিনগত রাতে উখিয়ার কুতুপালং, জামতলী ও বালুখালী ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন <<>> ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস আশঙ্কা
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালও মাইকিং করে সতর্ক করা হয়েছে।
তিনি সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































