Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, নিখোঁজ ২

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ৯ জুলাই ২০২৬

রাঙামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, নিখোঁজ ২

ছবি: আপন দেশ

রাঙামাটিতে ভারী বর্ষণ অব্যাহত আছে। প্রবল বর্ষণে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নদীতে ভেসে যাওয়ায় একজনের সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে এ তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রবল বর্ষণের সময় মঙ্গলবার (০৭ জুলাই) জেলার বিলাইছড়ি উপজেলা সদরের একজন প্রাপ্তবয়স্ক ব্যবসায়ী (মুদির দোকানদার) নিখোঁজ রয়েছেন। তবে তার নাম স্থানীয় প্রশাসন জানাতে পারিনি।

এদিকে একই তারিখে রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের দলমনি চাকমা নামের এক ব্যক্তি নদী পার হওয়ার সময় ভেসে যান। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।  

আরও পড়ুন<<>>শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

এছাড়া জেলার বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের ঘটনায় জেলার কাপ্তাই উপজেলায় দু' শিশু আহত হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ সালমান বলেন, বিলাইছড়িতে নিখোঁজ ব্যবসায়ীর পরিচয় বের করতে প্রশাসন কাজ করছে। এছাড়া পাহাড় ধসে মারা যাওয়া পরিবারকে প্রশাসন আর্থিক সহায়তা দিয়েছে।  নদীতে ভেসে যাওয়া নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রশাসন তৎপর রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়