ছবি : আপন দেশ
মৃত্তিকা উপযোগী চাষাবাদে কৃষকদের উৎপাদন বাড়াতে পারে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসলে পাহাড়ে কৃষি বিপ্লব সম্ভব বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল ( অব:) অনুপ কুমার চাকমা।
রোববার (২৭ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্নফুলী কনফারেন্স হলে একটি সেমিনার হয়। এ সেমিনারে তিনি এ সম্ভাবনার কথা জানান।
সেমিনারটি তিন পার্বত্য জেলায় কৃষি উৎপাদন ও কৃষি অর্থনীতি বহুমুখীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ী, উৎপাদক ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ নিয়ে হয়।
অনুপ কুমার চাকমা বলেন, আজকের এ সেমিনারটি সফল হয়েছে। কৃষির বাজার ব্যবস্থাপনার জন্য সাপ্লাই চেইন থার্ডপার্টি গুরুত্বপূর্ণ। কিন্তু থার্ড পার্টি চাঁদাবাজ হলে দ্রব্যমূল্য বাড়বে। এ বিষয়ে আমাদের সজাগ এবং সচেতন হতে হবে।
সেমিনারে বক্তারা বলেন, কৃষি উৎপাদনের ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অনেক সম্ভাবনাময়ী একটি অঞ্চল। সরকার এ অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। সরকারী নির্দেশনা মোতাবেক আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাহাড়ে কৃষি উৎপাদন বাড়াতে সকলকে স্ব-স্ব অবস্থানে থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ও স্কিম পরিচালক মংছেনলাইন রাখাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ, সদস্য-অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, সদস্য-বাস্তবায়ন(উপ সচিব) জাহিদ ইকবাল।
আরও পড়ুন <<>> লক্ষ্মীপুর গ্রাম আদালতে ৪ মাসে সাড়ে ১২শ’ মামলা নিস্পত্তি
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো. আহসানুল হক চৌধুরী। সেমিনার পরিচালনা করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল।
সেমিনারে বিভিন্ন উপজেলার কৃষিকর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, কৃষি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ীসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































