Apan Desh | আপন দেশ

টানা ৯ দফা পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০২, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৬, ২৩ নভেম্বর ২০২৬

টানা ৯ দফা পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

ছবি: আপন দেশ

টানা ৯ দফা পতনের পর অবশেষে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। দেশের বাজারে এবার ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দর প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এ দর।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩২ হজার ২১১ টাকায় বেচাকেনা হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমে যায় ৬ হাজার ১৮২ টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

আরও পড়ুন <> বিশ্ববাজারে কমল তেলের দাম

রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়ে সারাদিন বহাল থাকে এ দর।

আগের দিন শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দর ভরিতে এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে দেয় বাজুস। এতে দেশের বাজারে ওইদিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম দাঁড়ায় ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

বৃহস্পতিবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এর ফলে দেশের বাজারে ওইদিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

এর আগের দিন ১৮ নভেম্বর সকালেও স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। 

এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় প্রতি ভরি স্বর্ণের দাম।

সব মিলিয়ে ৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনে টানা ৯ দফায় ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমে যায় মূল্যবান হলুদ ধাতুটির দাম। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে ভরিতে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় নেমে আসে স্বর্ণের দাম।

তবে, এবার এ ধারায় ছেদ পড়লো। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম এক লাফে ভরিতে বেড়ে গেল ৩ হাজার ১৪৯ টাকা।

সবশেষ দাম নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে নিরাপত্তা জোরদার পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১