ছবি : আপন দেশ
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি ছড়ার পানিতে ডুবে নিশিতা ত্রিপুরা নামে ৬ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার রুপকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলাছড়ি তিন কিলো এলাকার এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিশিতার মা ঘুমিয়ে ছিলেন। মা ঘুমে থাকার সুযোগে ছোট্ট নিশিতা একাই গোসল করার জন্য বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে নেমে যায়। অনেকক্ষণ মেয়েকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ঝিরি পানিতে নিশিতাকে অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।
আরও পড়ুন<<>>ছয় ভারতীয়কে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিল বিজিবি
স্থানীয় বাসিন্দা মনীষী চাকমা বলেন, আমরা যখন ছুটে গিয়ে দেখি তখন মেয়েটা পানিতে ভাসতেছে। সঙ্গে সঙ্গে তুলে হাসপাতালে নেয়ার চেষ্টা করি। কিন্তু বাচ্চাটা তখনই মারা গেছে। মা ঘুমিয়ে ছিল, কেউ বুঝতেই পারেনি মেয়েটা কখন পানিতে নেমেছে। খুবই কষ্টের ঘটনা।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিশিতার অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন, পাহাড়ি এলাকায় ছোট শিশুদের একা ঝিরি বা পানির কাছে যেতে না দিতে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































