ছবি: আপন দেশ
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করবে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। বিএনপির নির্বাচনি ইশতেহারে উল্লেখিত প্রতিটি প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার।
তিনি বলেন, এ মতবিনিময়ে দেশ ও জনগণের স্বার্থে জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। পলাতক শক্তি যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়েও ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা আলোচনায় উঠে এসেছে।
আরও পড়ুন <<>> ‘ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতেই এনসিপির সঙ্গে এ বৈঠক হয়েছে। আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।
এর আগে, দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা হয়।
বৈঠকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহবায়ক আকরাম হোসেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































