Apan Desh | আপন দেশ

মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৯, ১২ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:০৭, ১২ আগস্ট ২০২৬

মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৬

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও চার থেকে পাঁচজন আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৮ মিনিটে চেরাগ নগরের ঘাটকোপার এলাকার গাউসিয়া চালে ভূমিধসের ঘটনাটি ঘটে।

কয়েকটি সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসাবশেষের নিচে জীবিতদের অবস্থান শনাক্ত করতে বিশেষায়িত ভিক্টিম-ডিটেকশন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে নডিটিভি। 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট একটি পাহাড়ের একাংশ ধসে দুই থেকে তিনটি বাড়িকে চাপা দেয়, এতে অন্তত পাঁচ থেকে ছয়জন আটকা পড়ে।

আরও পড়ুন <<>> মহাজাগতিক বিরল এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

বিএমসির মেয়র রিতু তাওডে ঘটনাস্থল পরিবদর্শন করে নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চার থেকে পাঁচজন এখনও আবর্জনার নিচে আটকা পড়ে আছেন।

আহত দুই ব্যক্তিকে উদ্ধার করার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সোহেল আনসারি (১৮) ও মোহাম্মদ আনসারি (১৪) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের দুজনেই আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

মুম্বাই দমকল বাহিনী, মুম্বাই পুলিশ ও ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধারকাজ পরিচালনা করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়