Apan Desh | আপন দেশ

গভর্নর

বন্ধ শিল্প পুনর্জাগরণে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বন্ধ শিল্প পুনর্জাগরণে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করার জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রণোদনার ঘোষণা দেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। গভর্নর বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ শিল্পকারখানা আবার চালু হবে, রফতানি ও রেমিট্যান্স বাড়বে, গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে। গত তিন বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে উল্লেখ করে গভর্নর বলেন, আগে যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ, পরে তা ৪ দশমিক ২ শতাংশে নেমে আসে। বর্তমানে প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে।

০৫:৪৫ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

টাকার অবমূল্যায়ণ চায় না এফবিসিসিআই

টাকার অবমূল্যায়ণ চায় না এফবিসিসিআই

রেমিটেন্স বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা পর্যাপ্ত থাকার কথা জানিয়ে বিনিময় হার নতুন করে না বাড়ানোর অনুরোধ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার (০৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে সংগঠনটির প্রশাসক আব্দুর রহিম খানের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নেতাদের প্রতিনিধিদল এটিসহ ১২ দফার লিখিত প্রস্তাব দেয়। পরে সাংবাদিকদের এফবিসিসিআইর মহাসচিব আলমগীর হোসেন বলেছেন, ডলারের অভাব না থাকায় বিনিময় হার না বাড়ানোর জন্য বলেছি। টাকার মান যেনো আর না কমানো হয়। গভর্নর আমাদের বলেছেন, দেশে ডলারের কোনো অভাব নেই। এক্সচেঞ্জ রেট বাড়ানোর কোনো সুযোগে নাই। কেউ যদি বাড়িয়ে দেয় তাহলে ব্যবস্থা নেয়া হবে।

০৪:১৩ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় সুস্পষ্ট কোনো রোডম্যাপ ছাড়াই একাধিক অনিশ্চিত সম্ভাবনার ওপর ভর করে পরিস্থিতি সামাল দেয়ার আশাবাদ দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স বাড়তে পারে, আইএমএফের অর্থ আসতে পারে, মৌসুমি কারণে আমদানি চাপ কমতে পারে—এমন একাধিক ‘যদি’ আর ‘কিন্তু’ নির্ভর হিসাবেই কেন্দ্রীয় ব্যাংকের কৌশল গড়ে উঠেছে। রোববার (২৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় দৈনিকের সম্পাদক ও বাণিজ্য সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় গভর্নর মো. মোস্তাকুর রহমান ও ডেপুটি গভর্নররা যে চিত্র তুলে ধরেন। তাতে স্পষ্ট হয়—যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট নীতিগত কাঠামোর চেয়ে সম্ভাব্য ইতিবাচক প্রবাহের ওপরই বেশি জোর দেয়া হচ্ছে।

১০:৫৯ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

গভর্নরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিবির কর্মকর্তা-কর্মচারীরা

গভর্নরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিবির কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈচারার’ আখ্যা দিয়ে প্রতিবাদ সভা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাতে স্ট্যান্ড রিলিজ আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনের হুমকি দেয়া হয়েছে কর্মসূচি থেকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন কর্মকর্তার তাৎক্ষণিক বদলি ও ডিজিটাল ব্যাংক লাইসেন্স ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা ছড়িয়েছে, প্রতিবাদে কর্মসূচি দিয়েছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

১২:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামতে পারে: গভর্নর

চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামতে পারে: গভর্নর

চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ শতাংশে নেমে আসতে পারে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক–গভর্নর আহসান এইচ মনসুর এ আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, ২০২৪ সালে মূল্যস্ফীতি ১২ শতাংশের বেশি হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ের প্রবণতা আশাব্যঞ্জক। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে, সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২ শতাংশে। এ ধারা অব্যাহত থাকলে তা ৫ শতাংশে নামানো সম্ভব হবে। নীতিসূদহার কমানোর বিষয়ে তিনি বলেন, সুদের প্রকৃত হার ইতিবাচক না থাকলে হার কমানো সম্ভব নয়। বৈদেশিক ঋণ কমাতে হলে প্রথমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি।

০৯:৫০ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ট্রাভেল এজেন্সির অনিয়ম রোধে গভর্নরকে চিঠি উপদেষ্টার

ট্রাভেল এজেন্সির অনিয়ম রোধে গভর্নরকে চিঠি উপদেষ্টার

কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো করে মানুষের কাছ থেকে নগদ টাকা জমা (ক্যাশ ডিপোজিট) সংগ্রহ করছে। এছাড়া তারা অর্থ পাচার ও কর ফাঁকি দেয়ার মতো অবৈধ কাজ চালাচ্ছে। এ ধরনের কাজ বন্ধ করতে সরকার পদক্ষেপ নিয়েছে। বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি পাঠানো হয় গত ২৯ সেপ্টেম্বর। উপদেষ্টার দেয়া চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সির বাইরেও বহু সংখ্যক অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি রয়েছে। যেসব এজেন্সি অফলাইনে ও অনলাইনে এবং কোন কোন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করছে। যেমন অর্থ আত্মসাৎ, ক্যাশ ডিপোজিট অথবা অগ্রিম পেমেন্ট-এর ভিত্তিতে ক্যাশব্যাক অফার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট স্কিম ও বিনিয়োগ স্কিমের মত অর্থ সংগ্রহের কার্যক্রম গ্রহণ, টাকা পাচার, রাজস্ব ফাঁকি, ইত্যাদি কার্যক্রমে লিপ্ত রয়েছে।

০৮:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ চূড়ান্ত

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ চূড়ান্ত

একীভূত হতে যাওয়া দুর্বল ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবালে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিন নির্বাহী পরিচালক। রোববার (২৮ সেপ্টেম্বর) তাদের নাম চূড়ান্ত করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। এক্সিম ব্যাংকের দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম। নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও মো. সালাহ উদ্দীন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম, মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়ার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

০৪:৩৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement