ছবি : আপন দেশ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এরসঙ্গে তার উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান উল্লাহকে ঘিরে একদল কর্মকর্তা উত্তেজিত পরিস্থিতি তৈরি করেন। একপর্যায়ে তাকে ঘাড় ধরে গাড়িতে তোলার ঘটনা ঘটে।
আরও পড়ুন : বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
এ ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। এ ছাড়া নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ জন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































