আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুর বাদ দিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। প্রয়োজনে আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।’
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন : ভারতে আরও একটি শাখা খোলার অনুমোদন পেল এবি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন, বিশেষ কোনো কারণ আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































