Apan Desh | আপন দেশ

নতুন গর্ভনর হলেন মোস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নতুন গর্ভনর হলেন মোস্তাকুর রহমান

মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে, ২০২৪ সালের ১৪ আগস্ট তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছিল। 

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ দফতরে উপস্থিত ছিলেন আহসান এইচ মনসুর। হঠাৎ করে একটি প্রেস ব্রিফিংও করেন। তবে রদবদল প্রসঙ্গে কিছু জানায়নি। 

নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। আইসিএমএবি'র এ ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়