Apan Desh | আপন দেশ

বিদায় নিচ্ছেন আহসান এইচ মনসুর, আসছে নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিদায় নিচ্ছেন আহসান এইচ মনসুর, আসছে নতুন গভর্নর

ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেয়ার প্রক্রিয়া চলছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেয়া হচ্ছে। 

এ বিষয়ে গভর্নর আহসান এ মনসুর বলেন, আমি পদত্যাগ করিনি। আর এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি, রিমোভ করা হয়নি। আমি শুনেছি যে আমি আর এ দায়িত্বে থাকছি না। তাই আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি।

আরও পড়ুন>>>গভর্নরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিবির কর্মকর্তা-কর্মচারীরা

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, প্রক্রিয়া শেষে আজ বুধবারই নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়