Apan Desh | আপন দেশ

মুক্ত

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সকালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেন আদালত। এরপর বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে বের হন। কারাগার কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানা এলাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নেন মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

০৭:০৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। যাচাই-বাছাইয় করে ইতোমধ্যে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলও করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের ৭১ বিধিতে দেয়া জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এ সব তথ্য জানান। সংসদ সদস্য আব্দুল মালিক তার বক্তব্যে অভিযোগ করেন, বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন এবং অনেক অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এর ব্যাপক প্রভাব পড়েছে।

০৬:২১ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী

‘তন্ত্র-মন্ত্র’ বা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করা ব্যক্তিদের চিহ্নিত করে শিগগিরই তালিকা প্রকাশ করা হবে। এমন ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। যারা জালিয়াতির মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছেন, অবৈধ সুবিধা নিয়েছেন এবং তাদের সন্তানদের চাকরি দিয়েছেন—তাদের চিহ্নিত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এ তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে।

০৪:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না। অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়ে বেশি চর্চা ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে। কিন্তু আলোচনা বা গবেষণার নামে এমন কিছু বলা ঠিক হবে না যেটা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করতে পারে। 

০৭:১২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য ঘটনার তুলনা চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য ঘটনার তুলনা চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অনন্য এবং অন্য কোনো ঘটনার সঙ্গে এর তুলনা চলে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের প্রস্তাবনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সমান করার চেষ্টা হয়েছিল। তবে একাত্তরের ইতিহাস অবিসংবাদিত ও অনন্য। সবার আগে ৭১, এরপর সবকিছু— এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

০৫:২৯ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

‘তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

‘তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

তারেক রহমানের নেতৃত্বে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্ণায়ক বিজয়ের পর বিএনপি দ্রুত সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (২৬ মার্চ) নরসিংদীর পলাশে ৫৬তম স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত একাধিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

০৭:৪৭ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে। তিনি বলেন, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জাতির কাছে কৃতজ্ঞ। এরপর থেকে প্রতিমাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১২:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্মম অধ্যায়। এ রাতের নিষ্ঠুরতা মানবসভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক গণহত্যার সাক্ষী হয়ে আছে। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বিভীষিকা এ রাতকে বিশ্ব ইতিহাসের ভয়ালতম গণহত্যার একটি উদাহরণে পরিণত করেছে। এ কারণেই দিনটি ‘কালরাত্রি’ হিসেবে পরিচিত। প্রতিবছর ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী ওই রাতের অভিযানের সাংকেতিক নাম দেয় অপারেশন সার্চলাইট। মধ্যরাতে ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন ও নীলক্ষেত এলাকায় নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ জন শিক্ষককে হত্যা করা হয়। জহুরুল হক হলে প্রায় ২০০ জন ছাত্র এবং রোকেয়া হলে প্রায় ৩০০ জন ছাত্রীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

০৯:৩৪ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জেলা ইউনিট কমান্ডের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু। তাকে আওয়ামী লীগ নেতা দাবি করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদের স্বাক্ষরে সাত সদস্যের গাইবান্ধা জেলা ইউনিট কমিটি গঠন করা হয়। এতে আশরাফুল ইসলাম রঞ্জুকে আহবায়ক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।

০৯:২৮ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০৮:২০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

‘মুক্তিযুদ্ধকে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়েছিল’

‘মুক্তিযুদ্ধকে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়েছিল’

মুক্তিযুদ্ধকে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘পাকিস্তানের শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতির কারণেই এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল।’ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি হিসেবে দেখেছিল এবং দেশের বাকি মানুষকে দাসে পরিণত করা হয়েছিল। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে মৌলিক মানবাধিকার কেড়ে নেয়া হয় এবং রক্ষী বাহিনীর নামে একটি দমনমূলক বাহিনী গড়ে তোলা হয়েছিল।’

১০:৩৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে: মির্জা আব্বাস

মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে, তারা হাদির মৃত্যু কামনা করেছিল। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ রাজনৈতিক দলের লোক। এ দলটি সবসময় ষড়যন্ত্র করে এসেছে। আমার নির্দেশনা পেলে, তাদেরকে তুলাধোনা করত আমাদের ছেলেরা। মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে। শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। হাদির ওপর হামলার ঘটনাকে ‘গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত’ আখ্যায়িত করে মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, এ আঘাতকে প্রতিহত করতে হবে। অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।

০৩:৪৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

রাজবাড়ীতে ৫ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

রাজবাড়ীতে ৫ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে বাঁশের সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা অংশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৭ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা কবরস্থানটির সীমানা প্রাচীর ও বাঁশ দিয়ে ঘেরা অংশে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে এলে কবরস্থানে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা বলতে থাকলে স্থানীয় লোকজন দ্রুত এসে আগুন নেভান। সেখানে পেট্রোল ও কেরোসিনের গন্ধ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

০৮:৪০ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement