Apan Desh | আপন দেশ

ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৯, ১৩ আগস্ট ২০২৬

ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন

ছবি: আপন দেশ

ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এ মৈত্রীস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে আশুগঞ্জের কামাউরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা।

আরও পড়ুন <<>> হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

উদ্বোধন শেষে জেলা প্রাশাসক মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন। এরপর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়।

এসময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়