Apan Desh | আপন দেশ

তোফায়েল আহমেদ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ১ জুন ২০২৬

তোফায়েল আহমেদ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: আ স ম রব

ফাইল ছবি, আপন দেশ

১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র মুক্তি সংগ্রামে বিএলএফ-এর অন্যতম সংগঠক হিসেবে তোফায়েল আহমেদের ভূমিকা অপরসীম। তিনি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার (০১ জুন) বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি এসব কথা বলেন।

আবদুর রব বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, বাঙালির আত্মমর্যাদা ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন সংগ্রামী রাজনৈতিক চেতনার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন মনোভাব নতুন প্রজন্মের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

আরও পড়ুন<<>>রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

এক বিবৃতিতে আব্দুর রব বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে তোফায়েল আহমেদের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। রাজনৈতিক সংগ্রামের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা একসঙ্গে পথ চলেছি। কাছ থেকে তাকে দেখার সুযোগে আমি উপলব্ধি করেছি—তিনি ছিলেন সাহসী, দূরদর্শী এবং জনগণের প্রতি গভীর দায়বদ্ধতাসম্পন্ন একজন রাজনৈতিক সংগঠক।

তিনি বলেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিক ও সংগ্রামের মহানায়ককে হারালো। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়