Apan Desh | আপন দেশ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ২১ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা হারালে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরদার মো. সাখাওয়াত হোসে

এ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে ফেলে তবে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সঙ্গে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এ বাংলাদেশ আমরা পেতাম না। রাজাকাররা বাংলাদেশ চায়নি। 

আরও পড়ুন<<>>বিমান ভাড়া কমিয়ে নতুন হজ প্যাকেজ ঘোষণা

তিনি আরও বলেন, পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে। এ সময় তিনি সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে কাজ করার আহবান জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch