ছবি : আপন দেশ
অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে পাসপোর্ট আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (০৮ জুন) এ আদেশ দেয়া হয়।
অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আরও পড়ুন : ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
পরে গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































