Apan Desh | আপন দেশ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, শিগগিরই মুক্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৪, ২৪ মে ২০২৬

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, শিগগিরই মুক্তি

ছবি : আপন দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারা অধিদফতর।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চার বন্দির সাজা মওকুফ করেছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেয়া হবে।

আরও পড়ুন : মিনা-মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ

সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়