ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। দিল্লির ‘কুখ্যাত’ তিহার জেলে বন্দী ছিলেন তারা।
বুধবার (২১ অক্টোবর) পুলিশ তাদের আরও তিন দিনের হেফাজতে রাখার আবেদন করে। তবে বিচারক জামিন বন্ড ও জামিনদারের তথ্যাদি পর্যালোচনার পর মুক্তির আদেশ দেন।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে আটক করার পর ৫০ হাজার রুপির মুচলেকা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার শর্তে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দেয় পুলিশ। তবে এর দুই দিন পরই গত ১৩ অক্টোবর তারা দিল্লির যন্তর মন্তরের তালাবদ্ধ গেট ডিঙিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
আরও পড়ুন <<>> চার মুসলিম দেশের বদর সমঝোতা চুক্তি
নিষেধাজ্ঞা অমান্য ও আগে স্বাক্ষরিত বন্ড ভাঙার অভিযোগে ১৪ অক্টোবর তাদের পুনরায় আটক করে দিল্লি পুলিশ। এরপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে গত সোমবার (১৯ অক্টোবর) পুলিশি আবেদনে তা আরও দুই দিন বাড়ান আদালত।
এদিকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বুধবার সকালে দিল্লি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন এ দুই নেতা। তবে হাইকোর্টের বিচারপতি সুব্রামানিয়াম প্রসাদ শাস্তির বন্ডের বিধান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তাদের ভর্ৎসনা করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































