Apan Desh | আপন দেশ

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৪৫, ১৩ জুন ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। ছবি: ফাইল

রাজধানীর রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার (১২ জুন) দুপুরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। মাথায় দুটি গুলি লাগায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান।

আহতের ভাই আলামিন জানান, দুপুরে পলাশ রয়েল মিষ্টির দোকানের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে আকস্মিকভাবে তাকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কাইল্যা মাসুদ’ পলাশের মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েন। পরে তিনি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

আরও পড়ুন <<>> আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে পাঠানোর নির্দেশ

সে সময় গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে খবর পেয়ে ভাই আলামিনসহ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

২৫ বছর কারাবাস, মুক্তির দেড় মাসের মাথায় গুলিবিদ্ধ

এদিকে কাইল্লা পলাশ প্রায় ২৫ বছর কারাগারে ছিলেন। যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় তিনি দীর্ঘ ২৫ বছর কারাদণ্ড ভোগ করেন। দুই যুগের কারাবাস শেষে দেড় মাসের মাথায় তিনি গুলিবিদ্ধ হলেন।

এদিকে কারা সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় পলাশের ৩০ বছরের সাজা হয়েছিল। কারাগারে বিভিন্ন ভালো কাজ ও আচরণের ভিত্তিতে কারা বিধি অনুযায়ী ধাপে ধাপে তার সাজা হ্রাস পায়। পরে প্রায় ২৫ বছর কারাভোগের পর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ